ছায়েদ আহামেদ, হাতিয়া।
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপি খতমে কুরআন ও দোয়া মাহফিল করেছে।
রোববার(৩০ নভেম্বর) বিকেলে উপজেলা শহর মাস্টার পাড়া এলাকায় প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের বাসভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, হাতিয়া উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক ও হাতিয়া আসনের এমপি পদ-প্রার্থী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।
অনুষ্ঠানে বেগম জিয়া’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করা হয়।
এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি কাজী আবদুর রহিম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আরিফিন আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
পরে দেশনেত্রী বেগম খালেদাজিয়া’র রোগমুক্তি কামনায় এমরাতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসানের দোয়া ও মোনাজাত পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।