শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

হাতিয়ায় খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

 

ছায়েদ আহামেদ,হাতিয়া।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপি’র একাংশ।

রোববার(৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা শহর আম্বিয়া কমিউনিটি সেন্টারে বেগম জিয়া’র রোগমুক্তির এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নোয়াখালী-৬(হাতিয়া) আসনের এমপি পদ-প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নাওয়াজ এর উদ্যোগে উপজেলা শহর আম্বিয়া কমিউনিটি সেন্টারে বেগম জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বেগম খালেদা জিয়া’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন হাতিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও নোয়াখালী জেলা যুবদলের ত্রাণ-পূনর্বাসন বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য আব্দুর রব রাশেদ, খাজা প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাংশের নেতৃবৃন্দ ও অসংখ্য কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

পরে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম জিয়াউল হকের দোয়া ও মোনাজাত পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ