শিরোনাম:
নোয়াখালীতে ৬ দফা দাবিতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি  দালাল ধরে দিলেই পুরস্কারের ঘোষণা করলেন কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বাংলাদেশের টেকসই উন্নয়নে ওশান গভর্ন্যান্স: সম্ভাবনা, চ্যালেঞ্জ দারিদ্র্যের কাছে হার নয়, ছাত্রদল নেতা রাশেদুল ইসলামের মানবিক উদ্যোগ বিদায় আপসহীন নেত্রী  নোয়াখালী-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা  নোয়াখালীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট অ্যাওয়ার্ডে সম্মানিত মওদুদ এলাহী

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক >

দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক অঙ্গনে এক গৌরবময় অর্জন হিসেবে ডোরিন গ্রুপের ডিরেক্টর (কমার্শিয়াল ও ব্যাংকিং) এ এইচ এম মওদুদ এলাহী অর্জন করেছেন “গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট, ইমপোর্ট অ্যান্ড ব্যাংকিং ম্যানেজমেন্ট” সম্মাননা। শ্রীলঙ্কার কলম্বোর Cinnamon Life – City of Dreams–এ সম্প্রতি অনুষ্ঠিত South Asian Business Excellence Awards 2025-এর ৯ম আসরে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের ফেডারেল মিনিস্টার ফর ডিফেন্স প্রোডাকশন মোহাম্মদ রাযা হায়াত হাররাজ, শ্রীলঙ্কা পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার থিলাঙ্গা সুমাথিপালা, শ্রীলঙ্কাস্থ নেপালের রাষ্ট্রদূত ড. পূর্ণ বাহাদুর নেপালি, এবং ভারতের হাইকমিশনের কাউন্সেলর সানজীব আরোরা। দক্ষিণ এশিয়ার বিশিষ্ট নীতিনির্ধারক, কূটনীতিক ও ব্যবসায়িক নেতাদের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন মওদুদ এলাহী।

সম্প্রতি তিনি ডোরিন গ্রুপে ডিরেক্টর (কমার্শিয়াল ও ব্যাংকিং) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান—এলিগ্যান্ট গ্রুপ, থার্মেক্স গ্রুপ, দেবা গ্রুপ ও ভেনাস গ্রুপে জিএম ও বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে অর্জন করেছেন পেশাগত সুনাম ও ধারাবাহিক সফলতা। আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি–আমদানি ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন, ব্যাংকিং ও কমার্শিয়াল অপারেশনের সমন্বয়ে তার দক্ষতা শিল্পখাতে বিশেষভাবে প্রশংসিত।

শিক্ষাজীবনেও তিনি সমানভাবে সফল। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমবিএ, সরকারি তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস এবং ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেছেন তিনি। পেশাগত যোগ্যতা বৃদ্ধির অংশ হিসেবে লন্ডন ইন্সটিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স থেকে আন্তর্জাতিক মানের CDCS সনদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে LCMC সার্টিফিকেট অর্জন করেছেন।

দেশি–বিদেশি অসংখ্য প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ–তে SEIP–IBA প্রজেক্টের অধীনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্টস বিজনেস প্রোগ্রামে গেস্ট লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TAB), প্রফেশনাল পাবলিক স্পিকারস ফোরাম (PPSF), বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (BOLD)–এর সম্মানিত সদস্য এবং লিডারস ফোরাম বাংলাদেশের আজীবন সদস্য।

পুরস্কারপ্রাপ্তির পর মওদুদ এলাহী বলেন,
“আলহামদুলিল্লাহ। এই আন্তর্জাতিক সম্মাননা আমার টিমওয়ার্ক, ত্যাগ, নিবেদন এবং পরিবারের অব্যাহত সমর্থনের ফল। বাংলাদেশের হয়ে বৈশ্বিক মঞ্চে দাঁড়ানো আমার জন্য গর্ব ও অনুপ্রেরণার।”

দক্ষিণ এশিয়ার রপ্তানি–বাণিজ্য ও ব্যাংকিং খাতে কার্যকর নেতৃত্ব প্রদানের স্বীকৃতি হিসেবে এই অর্জন বাংলাদেশের শিল্প–খাতে নতুন অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ