শিরোনাম:
বাংলাদেশের টেকসই উন্নয়নে ওশান গভর্ন্যান্স: সম্ভাবনা, চ্যালেঞ্জ দারিদ্র্যের কাছে হার নয়, ছাত্রদল নেতা রাশেদুল ইসলামের মানবিক উদ্যোগ বিদায় আপসহীন নেত্রী  নোয়াখালী-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা  নোয়াখালীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সততা ও সাফল্যের স্বীকৃতি নোয়াখালীতে তিন সহোদর সিআইপিকে গণসংবর্ধনা চাটখিলে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহতঃগ্রেফতার-২ তারেক রহমানের আগমনে নোয়াখালী থেকে ঢাকায়  বিএনপির লক্ষাধিক নেতাকর্মী সুবর্ণচরের অবৈধ ইট ভাটায় অভিযান, জরিমানা ২ লক্ষ টাকা নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

সরকারি জায়গায় নির্মাণকরা অবৈধ স্থাপনা উচ্ছেদে

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

নোয়াখালী,
নোয়াখালী জেলা শহর মাইজদীতে সরকারি জায়গায় নির্মাণকরা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে গণপূর্ত অধিদফতর।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে এ অভিযান। এ সময় মাইজদী ফ্ল্যাট রোডের দুই পাশের অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

গণপূর্ত অধিদফতরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদীর সোনালী ব্যাংক এলাকা থেকে বকশি মিজির পুল পর্যন্ত অন্তত আধা কিলোমিটার এলাকায় প্রধান সড়কের দুই পাশে শতাধিক ব্যক্তি সরকারি সম্পত্তি দখল করে দোকানপাট নির্মাণ করে। কেউ কেউ একসনা বন্দোবস্ত নিয়ে বহুতল ভবন করেছে, কেউ সামনের অংশ বন্দোবস্ত নিয়ে পিছনে ৬০-৭০ ফুট পর্যন্ত দখল করেছে। আবার কেউ কেউ কোনো প্রকার বন্দোবস্ত ছাড়াই বাঁশ, কাঠ দিয়ে খুপড়ি ঘর তুলেছে। এ বিষয়ে দখলকারীদের নোটিশ করলেও তারা স্থাপনা সরায়নি। সর্বশেষ গত শনিবার মাইকিংও করা হয়। এক পর্যায়ে বাধ্য হয়ে অভিযান নামে গণপূর্ত বিভাগ।

অভিযানে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস সহ গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নির্র্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব বলেন, অবৈধভাবে যারা সরকারি সম্পত্তি দখল করেছে তাদের বিরুদ্ধে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ