শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

নোয়াখালীতে ‘সার নীতিমালা-২০২৫’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

 

নোয়াখালীঃ
‘সার নীতিমালা ২০২৫’ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বৃহত্তর নোয়াখালীর বিএডিসি বীজ ও সার ডিলার সমিতি।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বছরের ১৬ নভেম্বর সরকার যুগোপযোগী এই নীতিমালা অনুমোদন করলেও চার মাস পেরিয়ে গেলেও এর বাস্তবায়ন শুরু হয়নি। নীতিমালাটি কার্যকর হলে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিযুক্ত করে কৃষকের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে সার পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে সারের কৃত্রিম সংকট ও অসম বিতরণ রোধ হবে এবং দুর্নীতিপরায়ণ মহলের ডিলারশিপ বাতিল হয়ে প্রকৃত কৃষক উপকৃত হবেন।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, একশ্রেণির স্বার্থান্বেষী ও দুর্নীতিবাজ ডিলার চক্র নীতিমালা বাস্তবায়নে নানা বাধা সৃষ্টি করছে। এর ফলে কৃষকরা সময়মতো ও নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন না।

সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সভাপতি কৃষিবিদ মোজাম্মেল কবির, লক্ষ্মীপুরের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কৃষিবিদ মাইন উদ্দিন প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ নীতিমালা দ্রুত কার্যকর করে প্রতিটি ডিলারকে সার সরবরাহের নির্দেশনা দেওয়ার জোর দাবি জানান।

পরে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিএডিসির মহাপরিচালক এবং নোয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ