শিরোনাম:
বেগমগঞ্জে সংসদ সদস্যের উপস্থিতিতে বিএনপির দু’পক্ষের হাতাহাতি সুবর্ণচরে অভিযান, বাড়ীর ছাদের পানির ট্যাংক থেকে জব্দ ৭৫০ লিটার ডিজেল নোয়াখালীতে সড়ক নির্মাণে অবৈধভাবে মাটি উত্তোলন: ঠিকাদারকে সতর্কীকরণ নোয়াখালীতে তীব্র জ্বালানি সংকট, বন্ধ ফিলিং স্টেশন, তেল বিক্রি হচ্ছে কালোবাজারে হাতিয়ায় ধর্ষণের অভিযোগ মিথ্যা হলে এনপিপি নেতাদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি -নাছির। নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন হারুনূর রশিদ আজাদ।  নোয়াখালীতে ‘সার নীতিমালা-২০২৫’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ফারিহা খন্দকার

বেগমগঞ্জে সংসদ সদস্যের উপস্থিতিতে বিএনপির দু’পক্ষের হাতাহাতি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী দোয়ালিয়া-দেবীপুর এলাকায় ১.১ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যা বুলু।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। তবে উন্নয়নমূলক এই আয়োজন ঘিরে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরাসরি তত্ত্বাবধানে এই পুনঃখনন কাজ পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো এলাকার জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন।কৃষি জমিতে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করা।

এ ছাড়া উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মজর্তা মো. কায়েসুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস.এম. রেফাত জামিল,বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাশ,নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এ দিকে অনুষ্ঠান চলাকালীন এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাশের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। তারা তার নাম সংবলিত ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিষয়টি প্রধান অতিথি সংসদ সদস্য বরকত উল্যা বুলুকে জানাতে যান। অভিযোগ জানানোকে কেন্দ্র করে সেখানে উপস্থিত দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংসদ সদস্যের উপস্থিতিতেই উভয় পক্ষ হাতাহাতিতে লিপ্ত হয়। এ সময় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখা চন্দ্র দাসের সাথে কথা বললে তিনি জানান, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে শোকজের পত্র তৈরি করা হচ্ছে।

পরবর্তীতে উপস্থিত নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ