শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

সুবর্ণচরে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি নোয়াখালী :
নোয়াখালীর সুবর্ণচরে জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুরের  ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত পরিস্থিতির মধ্যে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা।

মঙ্গলবার (বিকেল আনুমানিক ৫টা) উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে নিয়ম অনুযায়ী গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছিল। তবে বিকেল সাড়ে ৪টার দিকে মজুত ফুরিয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ করে দিতে হয়। এতে ক্ষুব্ধ হয়ে একদল ব্যক্তি হঠাৎ স্টেশনে হামলা চালায় এবং অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে চরজব্বার থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ