শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

এইচএসসি পরীক্ষার ফল আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

সদ্যসমাপ্ত এইচএসসি-সমমান পরীক্ষার ফল আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে। ফল প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্নের লক্ষ্যে তারিখ নির্ধারণের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে ফাইল পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। অন্যদিকে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে শুরু করা হবে। এই সিদ্ধান্তও শিক্ষা বোর্ডগুলো এরইমধ্যে চূড়ান্ত করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, এবারের এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন এরইমধ্যে শেষ হয়েছে। এখন ফল প্রকাশের পরবর্তী প্রস্তুতি শুরু করা হয়েছে। যেহেতু রীতি অনুযায়ী পরীক্ষা শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। তাই ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেওয়া হয়ে থাকে। তাই তিনি যে সময় দেবেন সেটি ধরেই ফল চূড়ান্ত করা হবে।

এসএসসি পরীক্ষা: সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। সেই হিসাবে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী মাসে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হয়। এ কারণে পরীক্ষা পেছানোর চিন্তা আগে থেকেই ছিল। কিন্তু এ বছর মার্চ মাসে পবিত্র রমজান শুরু হবে। এ কারণে শিক্ষা বোর্ডগুলো ঈদুল ফিতরের পর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার জানান, ঈদের এক সপ্তাহ পর এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ