শিরোনাম:
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি

নোয়াখালীতে পরীক্ষার সময় মাথায় ফ্যান পড়ে আহত শিক্ষার্থী

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন একটি সিলিং ফ্যান খসে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম মো. নিয়ামুল হাসান। তিনি দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হঠাৎ সিলিং ফ্যানটি শিক্ষার্থীর মাথার ওপর পড়লে তার মাথার একপাশ কেটে যায়। এতে পুরো কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশনায় একটি মেডিকেল টিম কেন্দ্রে পৌঁছে শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নিয়ামুল পুনরায় পরীক্ষায় অংশ নেয়। চিকিৎসা নিতে সময় লাগায় ওই শিক্ষার্থীকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়।

বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি দেখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কেন্দ্রের বেশকিছু কক্ষে বৈদ্যুতিক সরঞ্জাম অত্যন্ত পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ