শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে

হরমুজে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের আকুতি: ভিসা জটিলতা নিরসনের দাবি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৬ মে, ২০২৬

 

নোয়াখালী

হরমুজে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের আকুতি: ভিসা জটিলতা নিরসনের দাবি
মেরিনার মোহাম্মদ জাহিদ হোসেন, নোয়াখালী সদর উপজেলা চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা।
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিতে অবস্থানরত একটি জাহাজে আটকে পড়েছেন ১৫ জন বাংলাদেশি নাবিকসহ মোট ২৫ জন ক্রু। যুদ্ধাবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার পাশাপাশি বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দুবাইয়ের ভিসা জটিলতা, যার ফলে চুক্তি শেষ হওয়া সত্ত্বেও দেশে ফিরতে পারছেন না তারা।

ভিডিও বার্তায় মোহাম্মদ জাহিদ হোসেন নামে এক বাংলাদেশি মেরিনার জানান, গত দুই মাস ধরে ওই অঞ্চলে অত্যন্ত ভয়াবহ ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। উক্ত জাহাজে থাকা ২৫ জন নাবিকের মধ্যে রয়েছেন, বাংলাদেশি ১৫ জন, ফিলিপিনো ৮ জন, ভারতীয় ২ জন

জাহিদ হোসেন জানান, অনেক নাবিকের জাহাজে চাকরির চুক্তির মেয়াদ (ঈড়হঃধপঃ চবৎরড়ফ) শেষ হয়ে গেলেও কোম্পানি তাদের দেশে পাঠাতে পারছে না। দুবাই হচ্ছে মেরিনারদের সাইন-অন (জাহাজে ওঠা) এবং সাইন-অফ (জাহাজ থেকে নামা) করার প্রধান কেন্দ্র। কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা থাকায় তারা জাহাজ ছাড়তে পারছেন না। উদ্বেগজনক বিষয় হলো, একই জাহাজে থাকা ভারত ও ফিলিপাইনের নাগরিকরা কোনো সমস্যা ছাড়াই সাইন-অন ও সাইন-অফ করতে পারছেন।

আটকে পড়া নাবিকদের পক্ষ থেকে তিনি বাংলাদেশ সরকারের কাছে জরুরি হস্তক্ষেপের অনুরোধ করিয়েছেন। জাহিদ হোসেন বলেন, আমাদের পরিবার-পরিজন১৫ আমাদের নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সরকারের কাছে অনুরোধ, এই ভিসা জটিলতা নিরসনে দ্রুত কাজ করুন, যাতে আমরা নিরাপদে দেশে ফিরতে পারি।

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সি-ফেয়ারার্স ইউনিয়ন ব্যক্তিগতভাবে তাদের খোঁজখবর রাখছে। তবে এই সংকট সমাধানে এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি পর্যায় থেকে শক্তিশালী কূটনৈতিক উদ্যোগ এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ