শিরোনাম:
নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠার আহ্বান মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে, উপকূলে উচ্ছ্বাস নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-১৬৩ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ নোয়াখালী পৌর বণিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ নোয়াখালীতে  প্রবাসী সাবেক  স্বেচ্ছাসেবক লীগ নেতার  বসতঘরে আগুন, পুড়ে ছাই ঘর সোনাইমুড়ীতে দলিল লেখক সমিতির প্রতিবাদ, র‍্যালি ও আলোচনা সভা আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার

মিম ছবি দিতেই ভাইরাল

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

বিনোদন>
অবকাশ যাপনে দুবাইয়ে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেখানে থাকলেও সামাজিক মাধ্যমে ভক্তদের নিয়মিত ব্যস্ত রাখার চেষ্টা করছেন। নিজের সর্বশেস অবস্থা জানানোর পাশাপাশি ছবি আপলোড করে চলেছেন। এবার সেখান থেকে কালো রঙের পোশাকে ছবি দিয়েছেন মিম। আর তা মুহূর্তেই ভাইরাল হয়েছে।

কালো কখনো শোক আবার কখনো জাকজমক আভিজাত্যের প্রতীক। কালো পোশাকে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও যেন অভিজাত রূপে ধরা দিলেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়ালে। বিয়ের প্রথম বার্ষিকী উদযাপনের সূত্র ধরে মিম তার স্বামী সনি পোদ্দারের সাথে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন।

আর প্রতিদিন ভিন্ন ভিন্ন সাজের মোহময়ীরূপে নিজেকে উপস্থাপন করে সকলকে মুগ্ধ করে চলেছেন। নেটিজেনরা বলছেন, কালোতেই যেন বেশি আগুনরূপী হয়েছে মিম। অনেকে বলছেন, এই রূপেই তো তোমাকে দেখতে চাই। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পোস্ট করা ছবিগুলোতে ঘণ্টা পাঁচেকের মধ্যে ওই ছবিতে ২১হাজার রিয়্যাক্ট পড়ে এবং হাজারখানেক মন্তব্য জমা হয়।

বিভি/এজেড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ