শিরোনাম:
বেগমগঞ্জে মাছ ব্যবসায়ীর ওপর হামলা, চাঁদা দাবি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা সুধারামে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেপ্তার ২৫, ওসি ক্লোজড আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬ ছাত্রলীগ ঠেকাতে বিএনপি ও শিবিরের বিক্ষোভ মিছিল মেহেদীর রং না মুছতেই বিয়ের ৪ দিন পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু নোয়াখালীতে ১৮ কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল বেগমগঞ্জে খালে মিলল যুবকের মরদেহ নোয়াখালী ম্যাটস স্টাফ কোয়ার্টারের ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট নোয়াখালী সুপার কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরষ্কার বিতরণী 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৭ মে, ২০২৬

 

গত ২১ মে ২০২৬ তারিখে “ফেনী কাস্টমসের নিলাম সিন্ডিকেটের দখলে , উপযুক্ত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার ” শিরোনামে একটি সংবাদ সাপ্তাহিক ফেনী বার্তা, পত্রিকায় প্রকাশিত হয়। আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।উক্ত সংবাদে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল ব্যক্তিগত ও সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ,বানোয়াট, সাজানো তথ্য  উপস্থাপন করেছে বলে আমি মনে করি। প্রতিবেদনে উল্লেখিত অভিযোগের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
প্রকৃতপক্ষে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, ফেনী এর নিয়ন্ত্রণাধীন বিভাগীয় শুল্ক গুদাম, ফেনী কর্তৃক জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ নং-৯১/কাস্টমস/২০২৫/১২৩, তারিখ- ০২ জুলাই, ২০২৫ সম্পূর্ণরূপে প্রতিপালনপূর্বক নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত আদেশে, পঁচনশীল পণ্যের নিলামের ক্ষেত্রে, প্রকাশ্য নিলামে সর্বোচ্ছ ডাক মূল্যে পণ্য বিক্রি করার বিধান রয়েছে । উক্ত আদেশে  সিল্ড টেন্ডার এর ক্ষেত্রে নিরুপিত মূল্যের ন্যূনতম ৬০% মূল্যে নিলামে পণ্য বিক্রির বিধান থাকলেও পঁচনশীল পণ্যের ক্ষেত্রে ন্যূনতম ৬০% মূল্যে বিক্রির কোনো বিধান নেই ।  তাসত্ত্বেও বিভাগীয় শুল্ক গুদাম, ফেনী  এর পঁচনশীল পণ্য কখনই ন্যূনতম মূল্য নিরুপিত মূল্যের ৬০% এর নিচে বিক্রি করা হয়নি । জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ অনুযায়ী বিভাগীয় কর্মকর্তা মহোদয়ের অনুমোদনক্রমে বিজিবি প্রতিনিধির উপস্থিতিতে প্রকাশ্য নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়। রাজস্ব সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেই নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়। প্রকাশিত সংবাদে বাজস্ব হানির যে বিষয়টি বলা হয়েছে তা অসত্য ও ভিত্তিহীন।
সংবাদ প্রকাশের আগে যথাযথ অনুসন্ধান ও তথ্য যাচাই না করেই একতরফাভাবে সংবাদ পরিবেশন করা হয়েছে।বিষয়টি আমি সংশ্লিষ্ট প্রতিবেদক ও কর্তৃপক্ষকে অবগত করেছি। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে আশ্বস্ত করেছেন যে প্রকৃত ঘটনা উল্লেখ করে একটি সংবাদ ও ভুল তথ্যের প্রকাশিত সংবাদটির প্রতিবাদ প্রকাশ করবে।
প্রতিবাদকারী
মোঃ আবদুর রব, সহকারী রাজস্ব কর্মকর্তা ও গুদাম কর্মকর্তা
বিভাগীয় শুল্ক গুদাম, ফেনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ