শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

সুবর্ণচরে আগুনে পুড়ল ৫ দোকান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

<>নোয়াখালী সুবর্ণচর>

নোয়াখালী সুবর্ণচরে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে গেছে। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা।
রোববার রাত সোয়া ২টার দিকে উপজেলার ১ নম্বর চরজব্বর ইউপির কাঞ্চন বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর ফায়ার সার্ভিসের সাব অফিসার, নুরনবী। তিনি বলেন, রাত পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকান গুলো হলো আব্দুল হকের চা দোকান, সেলিম এর ক্রোকারিজ দোকান, নজির আহম্মদের গাড়ির যন্ত্রাংশের গোড়াউন এবং ইউনুছের মায়ের দোয়া স্টোর, কামালের কসমেটিক্স দোকান আংশিক পুড়ে যায় এবং মালামালের ক্ষয়ক্ষতি হয়।

ব্যবসায়ী রায়হান বলেন, রাত সোয়া ২টার দিকে তিনি দেখতে পান দোকানগুলো জ্বলছে। তিনি দ্রুত সবাইকে জানালে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৫ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ