শিরোনাম:
নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী সিটি কর্পোরেশন বাস্তবায়ন পরিষদের আলোচনা সভা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নোয়াখালী:

নোয়াখালী সিটি কর্পোরেশন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে নোয়াখালীর সার্বিক উন্নয়ন এবং সিটি কর্পোরেশন বাস্তবায়নের দাবিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. কামাল উদ্দিন, উপদেষ্টা আবু বক্কর, সভাপতি জুয়েল রানা লিটন, সহ-সভাপতি সাগর হোসেন রনি ও মাহমুদুন নবী, সাধারণ সম্পাদক মোবারক হোসেন রুবেল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাফি, কোষাধ্যক্ষ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ, প্রচার সম্পাদক বিবি হালিমা কাঞ্চন, সহ-প্রচার সম্পাদক মায়মুনা চৌধুরানী জেলি, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক আয়েশা পাটোয়ারী, কার্যনির্বাহী সদস্য রাশেদুল ইসলাম, সালাউদ্দিন, শাহজাহান সাজু ও কাজী শাহজাহানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা নোয়াখালীকে সিটি কর্পোরেশনে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরেন এবং এ দাবির পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সিটি কর্পোরেশন বাস্তবায়ন আন্দোলনকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হয়।

সভা শেষে নোয়াখালীর উন্নয়ন ও সিটি কর্পোরেশন বাস্তবায়নের দাবিতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ