শিরোনাম:
বেগমগঞ্জে খালে মিলল যুবকের মরদেহ নোয়াখালী ম্যাটস স্টাফ কোয়ার্টারের ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট নোয়াখালী সুপার কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরষ্কার বিতরণী  জনগণের মত উপেক্ষা করলে সরকার এক বছরও টিকতে পারবে না: এটিএম মাসুম নোয়াখালী সিটি কর্পোরেশন বাস্তবায়ন পরিষদের আলোচনা সভা স্মৃতির প্রাঙ্গণে প্রাণের মানুষের মহামিলন : প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুরবান যেখানে কল্পনাহীন ৪ প্রতিবন্ধী সন্তানের পিতার বোবাকান্না দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

নোয়াখালী ম্যাটস স্টাফ কোয়ার্টারের ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নয়া সকাল প্রতিবেদক-
নোয়াখালীর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ৩০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে ঈদের ছুটি শেষে কোয়ার্টারে ফিরে এসে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরের কক্ষগুলো তছনছ অবস্থায় দেখতে পান বাসিন্দারা।
ভুক্তভোগী আলাউদ্দিন ও তাঁর পরিবার জানান, তিনি ও তাঁর স্ত্রী আকসি আক্তার পপি উভয়েই ম্যাটসের কর্মচারী। কর্মস্থলের সুবাদে সরকারি স্টাফ কোয়ার্টারের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে তাঁদের বসবাস। ঈদের ছুটিতে তাঁরা লক্ষ্মীপুরে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বাড়িতে যাওয়ার সময় নিচতলায় বসবাসকারী সহকর্মী রাবেয়ার ছেলের কাছে কোয়ার্টারের গেটের চাবি রেখে যান। পরে রাবেয়ার পরিবারও ছুটিতে যাওয়ার সময় চাবিটি প্রতিষ্ঠানের প্রধান ফটকের দায়িত্বে থাকা দারোয়ান আনসার সদস্যের কাছে বুঝিয়ে দেয়। ছুটি শেষে ফিরে এসে তাঁরা দেখতে পান বাথরুমের দরজা ভাঙা, ভেতরের গ্রিল কাটা এবং ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করা হয়েছে। পরে খোঁজ নিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হন।
আলাউদ্দিন অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এই কোয়ার্টারে বসবাস করছি। আগে এখানে কোনো দারোয়ান আনসার সদস্য নিয়োজিত ছিল না, তখন এ ধরনের ঘটনা ঘটেনি। বর্তমানে নিরাপত্তার দায়িত্বে দারোয়ান আনসার সদস্য থাকা সত্ত্বেও কীভাবে এমন চুরির ঘটনা ঘটল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, “চুরির ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ