শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

সাংবাদিক গোলাম কিবরিয়া রাহাতের পিতা আবুল হোসেনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি:
স্টার নিউজের নোয়াখালী প্রতিনিধি ‘এ সময়ের নোয়াখালী’র সম্পাদক ও প্রকাশক মো. গোলাম কিবরিয়া রাহাতের পিতা আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন বেলা ১১টা ৪৮ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম আবুল হোসেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে ২০১১ সালে কর্মজীবন থেকে অবসর নেন। এরপর ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড হন এবং দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

গত বৃহস্পতিবার বাদ মাগরিব নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, সাংবাদিক ডা. বোরহান উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি লেয়াকত আলী খান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সামছুল হাসান মিরন এবং সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুলসহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ