শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে

৯৩ বছর বয়সে বিয়ের পিঁড়িতে অলড্রিন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

অনলাইন

চন্দ্রপৃষ্ঠে হাঁটা বাজ অলড্রিন ৯৩ বছর বয়সে চতুর্থ বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। তিনি তার দীর্ঘদিনের প্রেমিকা ডক্টর অ্যাঙ্কা ফোরকে (৬৩) বিয়ে করেছেন। শুক্রবার টুইটারে পোস্ট করে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

টুইটে তিনি বলেন, আমার ৯৩ তম জন্মদিন এবং যেদিন আমি অ্যাভিয়েশনের জীবন্ত কিংবদন্তি হিসেবে স্বীকৃতি লাভ করলাম সেদিনই আমি ডক্টর অ্যাঙ্কা ফোরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। খবর এক্সপ্রেসের

তিনি আরও বলেন, লস অ্যাঞ্জেলসে ছোট পরিসরে আমরা বিয়ের অনুষ্ঠান করেছি। পালিয়ে যাওয়া কিশোর-কিশোরীদের মতো আমরা দুজনও রোমাঞ্চিত।

এর আগে আরও তিন বার বিয়ে করেছেন অলড্রিন। কিন্তু কোনও বিয়েই স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত পরিণতি হয়েছে ডিভোর্স।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের বুকে নিল আর্মস্ট্রং প্রথম পা রাখেন। তার কিছুক্ষণ পরই চাঁদে দ্বিতীয় ব্যক্তি হিসেবে পা রাখেন বাজ অলড্রিন। তারা দুজনই মার্কিন মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো-১১ চন্দ্রযানে করে চাঁদের বুকে অবতরণ করেছিলেন। সেই ঐতিহাসিক অভিযাত্রায় তাদের সঙ্গী ছিলেন মাইকেল কলিন্স। তিনি অবশ্য দুই সঙ্গীর সঙ্গে চাঁদে পা রাখতে পারেননি। কারণ তিনি চাঁদের কক্ষপথে কমান্ড মডিউলের দায়িত্বে ছিলেন। এই তিন মার্কিন নভোচারীই পরে ইতিহাসের কিংবদন্তিতে পরিণত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ