শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

নোয়াখালীর পুলিশ সুপার হলেন নাসিরুদ্দিন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র এবং মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব নাসরীন সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে তিনি এই স্বাক্ষর করেন।

আদেশে বলা হয়, ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জেলার বর্তমান পুলিশ সুপারের দায়িত্ব পালন করা টি এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলি হওয়া নাসিরুদ্দিন বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা্। ডিএমপি মিডিয়া বিভাগের দায়িত্ব পালনের আগে ডিএমপির পরিবহন বিভাগ ডিসি ছিলেন। চলতি বছরের ২৮ মার্চ এক আদেশে মিডিয়ার দায়িত্ব দেন ডিএমপির সাবেক কমিশনার মো. সারওয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ