শিরোনাম:
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি

নিরাপত্তা চাইলেন সম্পাদক জাবেদ আলম কিরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২১ জুন, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি –
দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরণ নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এবং তার মাকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাবেদ আলম কিরণ বলেন, ২০২৫ সালের ১ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করলে পল্টন থানা পুলিশ তাকে উদ্ধার করে কাকরাইলে অবস্থিত তার পত্রিকার প্রধান কার্যালয়ে পৌঁছে দেয়।তিনি আরও বলেন, একই বছরের ১৬ ডিসেম্বর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ঘাসেরখিল এলাকায় একটি নাইট ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে অংশগ্রহণ করতে গেলে আবারও তাকে প্রাণনাশের চেষ্টা করা হয়। তখন তিনি স্থানীয় এক মেম্বারের বাড়িতে আশ্রয় নেন এবং সোনাইমুড়ী থানা পুলিশের সহায়তা চান। পরে থানার এসআই কামালের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেন।

জাবেদ আলম কিরণ বলেন, ওই ঘটনার পর তিনি সোনাইমুড়ী থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও জিডির বিষয়ে কোনো কার্যকর প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, তার প্রতিপক্ষরা এখনো সক্রিয় রয়েছে এবং যেকোনো সময় তার ও তার পরিবারের ক্ষতি করতে পারে। ফলে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তার নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ