শিরোনাম:
নোয়াখালী পৌরসভার সড়ক সংস্কারের একদিনেই উঠে গেলো পিচ এমপির জন্য মাঝ নদী থেকে ফিরল ফেরী : যাত্রীদের মধ্যে অসন্তোষ একটু বৃষ্টিতেই জলাবদ্ধ জেলা শহর, অতিবৃষ্টিতে এবার স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা নিজ বাড়ির কাছেই জমিতে ভাসছিল যুবকের লাশ বর্তমানে একজন যুবককে ধ্বংস করার জন্য একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনই যথেষ্ট: মুহাম্মদ শাহজাহান সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ বিএনপি মানুষের হাতে মোমবাতি-হারিকেন ধরিয়ে দিয়েছে’: হাসনাত আবদুল্লাহ জুলাইয়ের আগে ও পরে ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ দক্ষিণ আফ্রিকায় দুই দিনে দুই প্রবাসী খুন,নোয়াখালীর গ্রামের বাড়ীতে শোকের মাতন ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

নোয়াখালীতে ৫ লাখ ৭৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 

নয়া সকাল প্রতিবেদক
নোয়াখালীতে আগামী ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে জেলার মোট ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ‎সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন।

‎​সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী মোট ৬৪,২৮৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৫ লাখ ১২ হাজার ৩৫৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে।

‎​সভায় সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অন্ধত্ব দূরীকরণে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

‎​সিভিল সার্জন অফিসের এমও ডা. জান্নাতুন নাঈম কেয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরওয়ার উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম আমিনুল ইসলাম এবং সিনিয়র স্বাস্থ্যশিক্ষা অফিসার মো. সাইফুদ্দীন মাহমুদ চৌধুরী।

সভায় সংশ্লিষ্টরা শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ