শিরোনাম:
নোয়াখালী পৌরসভার সড়ক সংস্কারের একদিনেই উঠে গেলো পিচ এমপির জন্য মাঝ নদী থেকে ফিরল ফেরী : যাত্রীদের মধ্যে অসন্তোষ একটু বৃষ্টিতেই জলাবদ্ধ জেলা শহর, অতিবৃষ্টিতে এবার স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা নিজ বাড়ির কাছেই জমিতে ভাসছিল যুবকের লাশ বর্তমানে একজন যুবককে ধ্বংস করার জন্য একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনই যথেষ্ট: মুহাম্মদ শাহজাহান সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ বিএনপি মানুষের হাতে মোমবাতি-হারিকেন ধরিয়ে দিয়েছে’: হাসনাত আবদুল্লাহ জুলাইয়ের আগে ও পরে ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ দক্ষিণ আফ্রিকায় দুই দিনে দুই প্রবাসী খুন,নোয়াখালীর গ্রামের বাড়ীতে শোকের মাতন ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৪ জুন, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ‘ফল উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে এই উৎসবের আয়োজন করা হয়।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

ফল উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো.আরিফ হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ইউসুফ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বাঙালির ঐতিহ্যবাহী ফল উৎসবের এই চমৎকার আয়োজনের জন্য নোয়াখালী সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানান। একই সাথে তাঁরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরণের সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের ২০ ধরনের ফল দিয়ে বৈচিত্র্যময় চিত্র ফুটিয়ে তোলা হয় যা আগত অতিথিদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের বিভিন্ন রকমের রসালো ও সুস্বাদু ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

এ ছাড়া ফল উৎসবে উপস্থিত ছিলেন, এটিএন বাংলা নোয়াখালী জেলা সিনিয়র – সহ-সভাপতি মানিক ভূইয়া, আমার দেশের জেলা প্রতিনিধি আজাদ ভূইয়া, চলতি ধারা সম্পাদক এমবি আলম,ইনকিলাবের সহ – সভাপতি এহসানুল হক খসরু, রেজোয়ান সিদ্দিকি,

জেলায় কর্মরত সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ