শিরোনাম:
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য, ওসি নোমানের নেতৃত্বে যুবক আটক:

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

ছায়েদ আহামেদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) বিকেলে দাগনভূঞা উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া মোসলেহ উদ্দিন জনি দাগনভূঞা উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর মৌলভী বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে দেওয়া একটি আপত্তিকর পোস্ট প্রশাসনের নজরে আসার পর দ্রুত অভিযানে নামে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত যুবকের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।

নোয়াখালীর হাতিয়া দ্বীপের কৃতি সন্তান ও দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য আমাদের নজরে আসার পরপরই আমরা অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করেছি। তার বিরুদ্ধে তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ