শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

বিএনপি মানুষের হাতে মোমবাতি-হারিকেন ধরিয়ে দিয়েছে’: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

​নোয়াখালী প্রতিনিধি:
গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার মতো ৫ দফা দাবিতে নোয়াখালীতে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপি (দক্ষিণাঞ্চল)-এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

​শুক্রবার (১০ জুলাই) বিকেলে জেলা শহরের পৌর বাজার থেকে পদযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নোয়াখালী সুপার মার্কেটের সামনে এক বিশাল পথসভায় মিলিত হয়।

হাসনাত আবদুল্লাহ বিদ্যুৎ সংকট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন “বিএনপি সরকার মানুষের হাতে মোমবাতি আর হারিকেন ধরিয়ে দিয়েছে। তাদের আমলে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, আর এখন মাঝে মাঝে আসে। বিদ্যুতের পরিবর্তে জনগণ পেয়েছে হারিকেন আর মোমবাতি।”

​তিনি বিদ্যুৎ মন্ত্রীর সমালোচনা করে বলেন, “বিদ্যুৎ মন্ত্রী সংসদে দাঁড়িয়ে অসত্য বক্তব্য দিচ্ছেন যে দেশে কোনো লোডশেডিং নেই। আমরা মন্ত্রীকে বলতে চাই—আপনার কথা সত্য, তবে তা কেবল আপনার বাসায় ও অফিসে। জনগণ এই প্রহসন চায় না, তারা লোডশেডিংমুক্ত বাংলাদেশ চায়।

​জাতীয় নির্বাচন ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালেও ভোট চুরি হয়েছে, তবে তা ছিল ফল প্রকাশের আগে। আর এবার আমরা দেখলাম ফল প্রকাশের পরে ভোট চুরি হয়েছে। আগে দেশের ৭০% মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছিল, কিন্তু নির্বাচনের পরে বিএনপি এই ভোট চুরি করেছে।”
​তরুণ প্রজন্মের শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “প্রিয় বিএনপি, মনে রাখবেন, এই তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে যদি মনে করেন দেশ সুপথে পরিচালিত করছেন কিংবা জনগণের বিপক্ষে গিয়ে সংস্কার করবেন—তাহলে ভুল ভাবছেন। আপনারা বলেছিলেন ১ কোটি কর্মসংস্থান নিশ্চিত করবেন। কিন্তু গত ৬ মাসে ১টিও নতুন কর্মসংস্থান তৈরি করতে পারেন নাই। অত্যন্ত পরিতাপের বিষয়, গত ৬ মাসে কর্মসংস্থানের কোনো সার্কুলারই দেখা যাচ্ছে না।”

​দল-মত নির্বিশেষে ‘নোয়াখালী বিভাগ’ চাই: আবদুল হান্নান মাসউদ ​পথসভায় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।

তিনি বলেন নোয়াখালী অঞ্চলে নির্বাচিত সকল এমপিকে দল-মত নির্বিশেষে একসঙ্গে জাতীয় সংসদে নোয়াখালী বিভাগ চাওয়ার দাবি উপস্থাপন করতে হবে। সংসদে একাকী লড়াই না করে, সবাই মিলে এই সরকারের আমলেই আমরা নোয়াখালী বিভাগ আদায় করতে চাই।”

হাতিয়াসহ নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এই নদীভাঙনের অভিশাপ থেকে একসঙ্গে মুক্তি চাই।”

তিনি আরো বলেন, সারা বাংলাদেশে যেভাবে আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে, সীমান্তে পুশ-ইন করা হচ্ছে এবং নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে—তার বিরুদ্ধে দেশের মানুষকে নিয়ে ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করব।”
​পদযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ