শিরোনাম:
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি

বেগমগঞ্জে ট্রাক চাপায় চৌমুহনী পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নতুন ভিআইপি সড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তার নাম আব্দুর রহমান সুমন। তিনি চৌমুহনী পৌরসভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে আব্দুর রহমান সুমন মোটরসাইকেল যোগে নতুন ভিআইপি সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত আব্দুর রহমান সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বাসিন্দা।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে বেগমগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ ।

দুর্ঘটনার পর নতুন ভিআইপি সড়ক এলাকায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। এই ঘটনায় নিহতের পরিবার ও চৌমুহনী পৌরসভা কার্যালয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. সামছুজ্জামান নিহতের বিষয়ে নিশ্চিত করে জানান, স্থানীয়রা খবর দেওয়ার পর পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ