শিরোনাম:
নোয়াখালীতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার বেগমগঞ্জে ট্রাক চাপায় চৌমুহনী পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত নোয়াখালীতে ১১২ বছরের প্রাচীন রাস্তা বন্ধ করে দেয়াল: অবরুদ্ধ ৭ পরিবার মাদকসেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু নোয়াখালী পৌরসভার সড়ক সংস্কারের একদিনেই উঠে গেলো পিচ এমপির জন্য মাঝ নদী থেকে ফিরল ফেরী : যাত্রীদের মধ্যে অসন্তোষ একটু বৃষ্টিতেই জলাবদ্ধ জেলা শহর, অতিবৃষ্টিতে এবার স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা নিজ বাড়ির কাছেই জমিতে ভাসছিল যুবকের লাশ

মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে বিডিনিউজের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর মোটরসাইকেল সহ দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন জেলার হাতিয়া উপজেলার শূণ্যের চর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মোঃ ফয়সাল (৩৫) ও সুবর্ণাচর উপজেলার চর আলাউদ্দিনের রফিক উল্লার ছেলে জাহাঙ্গীর আলম(৩২)।শুক্রবার রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, গত ১২ জুলাই রাত ১০ টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্টান্ড এলাকা থেকে বিডিনিউজ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি চুরি হয়। পরদিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন তিনি। এর দুই মাস আগে সোনাপুর থেকে জয়দেব নামে অপর এক যুবকের একটি মোটরসাইকেল চুরি হয়। শুক্রবার চোর চক্রের সদস্য ফয়সাল জয়দেবের মোটরসাইলটি ফেরত দেওয়ার কথা বলে তার কাছ থেকে বিকাশ নম্বরে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা পাওয়ার পর মোটরসাইকেল ফেরত দিতে গড়িমসি করেন ফয়সাল।
এক পর্যায়ে আরও টাকা দেওয়ার কথা বলে জয়দেব ও তার বন্ধুরা কৌশলে ফয়সাল ও জাহাঙ্গীরকে ডেকে নিয়ে পুলিশে খবর দেন। এ সময় সুধারাম মডেল থানার এস আই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ফয়সাল ও জাহাঙ্গীরের কাছ থেকে প্রথমে আবু নাছের মঞ্জুর মোটরকাইকেলটি উদ্ধার করা হয়। রাতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জয়দেবের মোটরকাইকেলটিও উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরকাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এ চক্র দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরির পর অন্য জেলায় পাচার করে আসছে। তারা নোয়াখালী থেকে গত কয়েকদিনে আরো কয়েকটি মোটরসাইকেল চুরি করে বলে ধারণা করছে পুলিশ।
এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার তাদেরকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ