শিরোনাম:
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি

নোয়াখালীতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নয়া সকাল প্রতিবেদক:
মাদকমুক্ত সমাজ গঠন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা, নোয়াখালী জেলা শাখার উদ্যোগে ইউনিয়নের আনসার কোম্পানির বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর।
মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক, নোয়াখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক ৬ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন এবং মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থার পরিচালক মোবারক হোসেন রুবেল।
বিএনপি নেতা ইউসুফ মাকসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির সহকারী পরিচালক বিবি হালিমা কাঞ্চন, নোয়াখালী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব,মোহাম্মদ শাহজাহান
সদর উপজেলা সভাপতি।
মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা
আবু সোলেমান মির্জা, বিএনপি নেতা সাঈদ ইস্কান্দার বুলু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক বাবুল, কনটেন্ট ক্রিয়েটর জাহাঙ্গীর আলম নিলয় প্রধানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
পরে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত একটি বর্ণাঢ্য র‍্যালি আনসার কোম্পানির বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ