শিরোনাম:
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন হারুনূর রশিদ আজাদ।  নোয়াখালীতে ‘সার নীতিমালা-২০২৫’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ফারিহা খন্দকার চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান কোম্পানীগঞ্জে প্রকল্প পরিদর্শনে নোয়াখালী আসছেন দুই মন্ত্রী সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ কবিরহাট উপজেলায় ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ নোয়াখালীতে ৬ দফা দাবিতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি  দালাল ধরে দিলেই পুরস্কারের ঘোষণা করলেন কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার

আরব আমিরাতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে মীরসরাই সমিতি

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

আমিরাতে মীরসরাই সমিতির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
পরবাস ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রামের মীরসরাই সমিতি। মঙ্গলবার রাতে শারজাহ বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সম্মাননা ও মেজবানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- এসবিজি ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব উর রহমান রুহেল। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী। সভাপতিত্ব করেন মীরসরাই সমিতির সভাপতি এমএ তাহের ভূঁইয়া।

সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আজমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মীরসরাই উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, সমিতির প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জিয়াউদ্দিন, মীরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন সোহেল, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেশটির দুবাই, আবুধাবি, আল আইন, শারজাহ, আজমান, রাস আল খাইমাহসহ বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ১৫শ মীরসরাই প্রবাসী এতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ