শিরোনাম:
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই নিকটাত্মীয় গ্রেপ্তার নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত

চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

বিনোদন ডেস্ক

নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সংখ্যাটা কম নয়। অনেকদিন ধরেই গুঞ্জন চলছে, শামীম হাসান সরকার ও অহনা রহমান নাকি সে পথেই হাঁটছেন। চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা।

এরইমধ্যে এ প্রসঙ্গে একাধিকবার কথা বলেছেন শামীম। নিজের ফেসবুকেও দিয়েছেন অহনার সঙ্গে সম্পর্কের ইঙ্গিত। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অহনা। তিনিও দিলেন ইঙ্গিতপূর্ণ উত্তর।

আপনাদের মাঝে কি প্রেমের সম্পর্ক রয়েছে— জবাবে অহনা সংবাদমাধ্যমকে বলেন, ‘সম্পর্ক তো থাকতেই পারে। শুধু শামীম নয়, আলভী, রাশেদ সীমান্তের সঙ্গেও তো আমার সম্পর্ক আছে। এ সম্পর্ক কাজের জায়গায়। কিন্তু শামীমের সঙ্গে কী সম্পর্ক আছে, এটা নিয়ে অনেকে কী ভাবছে—এ পারসোনাল বিষয় নিয়ে কথা বলতে চাইছি না।’

তিনি আরও বলেন, ‘অনেকেই অনেক কথা বলছেন, সেটা আমরা কেউ পাত্তা দিচ্ছি না। আমরা একসঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছি। দর্শক আমাদের জুটির অভিনয় ভালোভাবে গ্রহণ করেছেন, পছন্দ করেছেন। এখন কাজ করে যেতে চাই। আর জন্ম, মৃত্যু, বিয়ে—এগুলো তো আল্লাহ ভালো জানেন। আমার বিয়ে যার সঙ্গে লেখা থাকবে, তার সঙ্গেই হবে। সেটা শামীম হোক বা এক্স ওয়াই জেড হোক, সেটা আমি এখনও জানি না। ব্যক্তিগত জীবন নিয়ে এ মুহূর্তে কিছুই বলতে চাইছি না। সেটা সময় হলেই জানিয়ে দেব। এখন ক্যারিয়ার নিয়েই বেশি ভাবছি। ঈদের আগপর্যন্ত টানা কাজ নিয়ে ব্যস্ত থাকব।’

এর আগে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নিজের ফেসবুকে শামীম একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, পড়ন্ত বিকেলের আলোয় দাঁড়িয়ে আছেন শামীম-অহনা। তারা একে অন্যকে জড়িয়ে আছেন। এ ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।’

পোস্টটি অহনাকে ট্যাগ করেছিলেন এ অভিনেতা। তবে অভিনেত্রীর কোনো মন্তব্য দেখা যায়নি ওই পোস্টে। অহনা নীরব থাকলেও শামীম ছিলেন একধাপ এগিয়ে। তারা জুটি বেঁধেছেন ‘মালা তুমি কার’ নামের একটি নাটকে। এটি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন অহনা। সেখানে মন্তব্যের ঘরে গিয়ে শামীম লিখেছিলেন, ‘মালা তুমি আমার’। এ থেকে নেটিজেনরা তখন ধারনা করে বসেন, রাখঢাকের দিন শেষ। এখন থেকে ফাটিয়েই প্রেম করবেন তারা। এবার অহনার ইঙ্গিত পূর্ণ মন্তব্যে বিষয়টি যেন আরও একধাপ এগিয়ে গেল।


এই ক্যাটাগরির আরো নিউজ