শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল নোয়াখালী জেলা ছাত্রলীগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ মে, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেনের পরামর্শে কৃষকের ক্ষেতের ধান ঘরে তুলে দিল নোয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (পহেলা মে) জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের কাজীরটেক এলাকায় দরিদ্র কৃষকের ২০ গন্ডা জমির ধান কেটে ঘরে তুলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ শামছুল হুদা বাপ্পি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেনের পরামর্শে নোয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে আসছে। আমরা তারই ধারাবাহিকতায় আজ কৃষকের ২০ গন্ডা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছি। ইনশাআল্লাহ এ কাজ অব্যাহত থাকবে।

নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ শামছুল হুদা বাপ্পির নেতৃত্বে ধান কাটায় অংশ নেয় নোয়াখালী জেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ