শিরোনাম:
নোয়াখালী পৌরসভার সড়ক সংস্কারের একদিনেই উঠে গেলো পিচ এমপির জন্য মাঝ নদী থেকে ফিরল ফেরী : যাত্রীদের মধ্যে অসন্তোষ একটু বৃষ্টিতেই জলাবদ্ধ জেলা শহর, অতিবৃষ্টিতে এবার স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা নিজ বাড়ির কাছেই জমিতে ভাসছিল যুবকের লাশ বর্তমানে একজন যুবককে ধ্বংস করার জন্য একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনই যথেষ্ট: মুহাম্মদ শাহজাহান সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ বিএনপি মানুষের হাতে মোমবাতি-হারিকেন ধরিয়ে দিয়েছে’: হাসনাত আবদুল্লাহ জুলাইয়ের আগে ও পরে ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ দক্ষিণ আফ্রিকায় দুই দিনে দুই প্রবাসী খুন,নোয়াখালীর গ্রামের বাড়ীতে শোকের মাতন ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

আমার বিশ্বাসটাই ভেঙে দিয়েছে ওই ছেলে: শিরিন শিলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

সারা রাত ঘুমাতে পারিনি, শুধু ওই চুমু দেওয়ার বিষয়টা মাথায় ঘুরছিল। ভোরে উঠেই ওই ছেলেকে খুঁজে বের করেছিলাম। আমার বিশ্বাসটাই ভেঙে দিয়েছে ওই ছেলে। কথাগুলো বলছিলেন অভিনেত্রী শিরিন শিলা।

সম্প্রতি শিরিন শিলা ও এক ছিন্নমূল কিশোরের ভাইরাল ভিডিও সম্পর্কে নেটপাড়া সরগরম। ভিডিওতে দেখা যায়, শুটিং করছিলেন অভিনেত্রী শিরিন শিলা। পুলিশের পোশাক পরে শুটিং করছিলেন। এ সময় এক ছিন্নমূল কিশোর এগিয়ে আসে, শিরিন শিলাকে জড়িয়ে ধরে। নেহাত শিশু ভেবেই অভিনেত্রী তাকে বুকে স্থান দেন, জড়িয়ে ধরেন।

ভিডিওতে আরো দেখা যায়, একসময় শিরিন শিলাকে ওই কিশোর বলে, ‘আমাকে নিয়ে যাও, আমি পড়াশোনা করব’ বলেই আবার জড়িয়ে ধরে। শেষদিকে কিশোরটি শিরিন শিলার গালে চুম্বন দেয়।শিরিন শিলা ওই ছেলের পরিচয় জেনেছেন।

জানালেন, সে একজন রিকশাচালক। সম্প্রতি বিয়েও করেছে। বুধবার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ছেলেটিকে ‘প্রতারক’ আখ্যা দিলেন অভিনেত্রী। বললেন, ‘সে বিবাহিত। ৯ দিন আগে বিয়ে করেছে। সে আমাকে যা যা বলেছে সব মিথ্যা বলেছে।’

এদিন সকালে শিরিন ফেসবুকে একটি ভিডিও আপলোড দেন। যেখানে দেখা যায়, ছেলেটি শিরিন শিলার পা ধরে মাফ চাইছে। শুটিং ইউনিটের কেউ কেউ তাকে পুলিশে দেওয়ার কথাও বলছিলেন। শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়।

শিরিন শিলা বলেন, ‘ছেলেটিকে আমি একজন ছিন্নমূল শিশু ভেবে মমতা দেখিয়েছিলাম। কিন্তু সে এটার অপব্যবহার করেছে। বিষয়টি ভেবে সারা রাত আমি ঘুমাতে পারিনি। গতকাল ভোরে উঠেই তার খোঁজ করতে শুরু করি। যেহেতু ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেহেতু সবাই তাকে চিনে ফেলেছে। তার বাসায় গিয়ে দেখি, তার স্ত্রী রয়েছে। মা রয়েছে। অথচ সে আমাকে বলেছিল, সে তার মাকে দেখেনি।’

অভিনেত্রী আরো বলেন, ‘এই ঘটনা আমাকে খুবই ধাক্কা দিয়েছে। আমি ভাবতে পারিনি মানুষ এভাবেও প্রতারণা করে। তাকে পুলিশে দেওয়া উচিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছি।’

ঘটনার সূত্রপাত সম্পর্কে শিরিন শিলা বলেন, “সকালে ‘দ্য রাইটার’ সিনেমার আউটডোরে শুটিং করার জন্য ধামরাইয়ের একটি এলাকায় যাই। শুটিং স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে আসে এবং কথা বলতে চায়। আমি তাকে কাছে টেনে কথা বলি। ওই ছেলে তখন আবেগী কণ্ঠে আমাকে বলে, তার নাকি মা-বাবা নেই; তাকে কেউ ভালোবাসে না। শিলা বলেন, ওই ছেলের এ কথায় তার প্রতি মায়া জন্মে আমার। এ কারণে তার কাঁধে হাত রেখে তাকে আদর করি। তখন সে বলে তার খিদে লেগেছে, তাই আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দিই। এর পরই সে আমাকে জড়িয়ে ধরে। বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছি। আমার কাছে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।”

অভিনেত্রী আরো বলেন, ‘সে আমাকে আরো জানায়, সে নাকি কখনো গাড়িতে ওঠেনি। এ কারণে আমার সঙ্গে গাড়িতে উঠবে। এই বলেই আমাকে ফের জড়িয়ে ধরে হঠাৎ গালে চুমু দেওয়ার চেষ্টা করে। তার এ ঘটনায় হতভম্ব হয়ে যাই আমি। পরে শুটিংয়ে থাকা লোকজন তাকে সরিয়ে নিলে আমি গাড়িতে করে ফিরে আসি।’

শিরিন শিলার এই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নানা প্রতিক্রিয়ায় ফেসবুক সরগরম হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ