শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

নোয়াখালীতে তিন মাসে ধর্ষণ ৬, হত্যা ৪

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

জেলা প্রতিনিধি:

নোয়াখালীতে চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারী-মার্চ) ৬ নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছেন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪ জন। এসময়ের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা হয়েছে ১৫৭ টি।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে নোয়াখালী নারী অধিকার জোট তাদের সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন নারী অধিকার জোটের সদস্য মনোয়ারা মিনু।

নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নারী অধিকার জোটের আহ্বায়ক লায়লা পারভীন এতে সভাপতিত্ব করেন।

এ সময় লায়লা পারভীন বলেন, জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে এ তথ্যগুলি সংগ্রহ করা হয়েছে। গত বছর এসময়ে নারীর প্রতি সহিংসতার ১৭ টি ঘটনা ঘটলেও এবার তা কিছুটা হ্রাস পেয়েছে। বিষয়টি ইতিবাচক বলে মনে করে নারী অধিকার জোট।

প্রতিবেদনে নারী ও শিশু নির্যাতন বন্ধে সাতটি সুপারিশের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে, সহিংসতার খবর গণমাধ্যমে ফলোআপ করা, ভুক্তভোগীকে আইনী সহায়তার পাশাপাশি পুনর্বাসনের সহায়তা করা, রাস্তাঘাট ও গণপরিবহনে নারীর প্রতি কটুক্তি বন্ধে পুলিশের নজরদারি বাড়ানো, প্রশাসনকে আরও কঠোর হয়ে কাজ করা, ধর্ষণের মতো ঘটনায় গ্রাম্য সালিশ বন্ধ করা সহ স্কুল-কলেজে সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নারী অধিকার জোটের সদস্য মনেয়ারা মিনু, ফারজানা তিথি, অ্যাডভোকেট কল্পনা রানী দাস, ফাহমিদা জেসমিন পলি, এনআরডিএস’র প্রধান নির্বাহী আবদুল আউয়ালসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ