শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে

হাসপাতাল দালালচক্রের মূল হোতা স্বপন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ মে, ২০২৩

নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে দালালচক্রের মূল হোতা স্বপন প্রকাশ সফাকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার পকেট থেকে জেনারেল হাসপাতালে রোগি ভর্তির টোকেন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত সফা জেনারেল হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ রোগি ও তাদের স্বজনদের ভয়ভীতি দেখিয়ে ভালো চিকিৎসা সেবা দেওয়ার নাম করে টাকা আদায় করতো। এছাড়াও জোরপূর্বক রোগিদের প্রাইভেট ক্লিনিক, হাসপাতালে যেতে বাধ্য, রোগিদের মারধর এবং হাসপাতাল কম্পাউন্ডে ছিনতাই করতো সে।

শনিবার সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দিন। এরআগে শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান গেইটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত স্বপন সফা সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামের হাফেজ আহমদ পাটোয়ারীর ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসপাতাল এলাকায় তার বড় একটি দালালচক্র রয়েছে বলে স্বীকার করেছে স্বপন। দালালচক্রের সদস্যরা দিন-রাত হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করে এবং কোন রোগি এলে তারা এগিয়ে গিয়ে রোগিদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ভালো চিকিৎসা সেবার নাম করে, প্রাইভেট হাসপাতালে ভালো ডাক্তারের কাছে নিয়ে ভর্তি করাবে এবং অল্প খরচে পরীক্ষা নিরীক্ষা করাবে এমন প্রতারণা করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়। এছাড়াও প্রাইভেট হাসপাতালে রোগি পাঠিয়ে বড় অংকের কমিশন ও আদায় করে তার এ চক্রটি।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির পকেটে জেনারেল হাসপাতালে ভর্তির টোকেন পাওয়া গেছে। হাসপাতাল এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দালালচক্র থেকে সাধারণ রোগীদের রক্ষা করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বিভাগ : জাতীয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ