শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

নোয়াখালী প্রেসক্লাবে জাতীয় শোক দিবস পালিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
rpt

নোয়াখালী>
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীতে নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।

নোয়াখালী প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। নোয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্রেট তামান্না মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সুপ্রিম কোর্টের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বশির আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, মানবজীবন জেলা প্রতিনিধি নাসির উদ্দীন বাদল, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সামসুল হাসান মিরন। এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ