শিরোনাম:
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই নিকটাত্মীয় গ্রেপ্তার নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন হামিদ রনি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক >
সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন ঢাকা মেইল এর মাল্টিমিডিয়া ইনচার্জ আবদুল হামিদ রনি। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে জুলাই-আগষ্টে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য তাকে এই স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।
আবদুল হামিদ রনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করেন। ২০১০ সাল থেকে দীর্ঘ ১৪ বছর যাবৎ
তিনি সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশায় কাজ করে যাচ্ছেন। ২০২৪ এর গণঅভ্যুত্থানের সময় তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ এর মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সে উত্তাল দিনগুলোতে সংবাদ সংগ্রহের সময় ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল চত্বর এলাকায় তিনি মারাত্বকভাবে আহত হন।
অনুষ্ঠানে শহীদ সাংবাদিক, আহত ও সাহসী সাংবাদিকতায় মোট ১৯৭ জনকে এই সম্মাননা দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ