শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

চট্টগ্রামে অনুসন্ধানী সাংবাদিকতার ওপর কর্মশালা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২১ জুলাই, ২০২৫

চট্টগ্রাম>
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং সুইডেন দূতাবাসের সহায়তায় “Strengthening Investigative Journalism for Law & Justice Reporters” শীর্ষক দিনব্যাপী কর্মশালা চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর ট্রেনিং ও প্রোগ্ৰাম পরিচালক এনডিসি মোহাম্মদ হিরুজ্জামান এর সভাপতিত্বে রবিবার সকাল ১০ টায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের রেজিষ্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভূঁইয়া।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশ এর  সিনিয়র আইন, বিচার ও নিরাপত্তা উপদেষ্টা রোমানা শোয়েগার, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুল হক। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর ডিরেক্টর ট্রেনিং প্রোগ্ৰাম মোঃ মারুফ নেওয়াজ।
কর্মশালায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ