শিরোনাম:
নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যমন্ত্রীর সফরের পরও পরিবর্তন হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক! মাঠ পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে : সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

নোয়াখালী প্রতিনিধিঃ চেয়ারম্যান নির্বাচিত হবার পর এ প্রথম নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সাথে নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকরা শুভেচ্ছা বিনিময় করেছেন।

মঙ্গলবার( ২৩ জানুঃ) মরহুম সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে এ শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মন্জুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, এসময় আরো বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেক্লাবের সহ-সভাপতি মাসুদ পারভেজ, সহ-সভাপতি শাহ এমরান ওসমান সুজন,যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, যুগ্ন সম্পাদক এ আর আজাদ সোহেল, সাবেক যুগ্ন সম্পাদক জামাল হোসেন বিষাদ,প্রেসক্লাব সদস্য ও দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির উদ্দীন মাহমুদ বাদল, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী রুবেল।

বক্তারা, পিন্টুর নানবিধ অবদানের কৃতজ্ঞতা সরুপ তাকে প্রেসক্লাবের সাংবাদিক কর্তৃক সংবর্ধনা প্রদান করার প্রস্তাব করলে তিনি তাতে আপত্তি জানিয়ে তাঁর সাথে সাংবাদিকদের মতবিনিময় করার প্রস্তাব করেন। ইতোমধ্যে চেয়ারম্যান নির্বাচিত হবার পর জেলার বিভিন্ন উন্নয়নের মধ্যে সর্বপ্রথম প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন, নতুন ভবনের তৃতীয় তলা নির্মান সহ বিভিন্ন সহায়তার প্রদান করেন। এজন্য জেলা পরিষদ চেয়ারম্যান পিন্টুর প্রতি সাংবাদিকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে নোয়াখালী প্রেসক্লাবের সদস্যদের নিয়ে মাইজদী ফুট পেস্তা রেস্টুরেন্টে মধ্যান্ন ভোজের আযোজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ