শিরোনাম:
নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যমন্ত্রীর সফরের পরও পরিবর্তন হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক! মাঠ পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে : সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে সুড়ঙ্গ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

  • বরগুনার আমতলী উপজেলায় পায়রা নদীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে সুড়ঙ্গ করার অভিযোগে মুন্সি ব্রিকস এর দুই জনের বিরুদ্ধে মামলা করেছে আমতলী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী দফতর।

শনিবার  মো.আবুল মৃধা ও মো. বাদল মুন্সি আসামি করে আমতলী থানায় মামলাটি দায়ের করেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমান।

মামলায় উল্লেখ করা হয়েছে, উপজেলার আঙুলকাটা নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে ইটঁভাটার মালামাল আনা-নেয়ার জন্য সুড়ঙ্গ তৈরি করে অভিযুক্তরা। সরেজমিন তদন্ত করে নিশ্চিত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাটার প্রমাণ পেয়েছি। মৌখিকভাবে ও পত্রের মাধ্যমে নিষেধ করা হলেও তার সুড়ঙ্গ বন্ধ না করায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমান শনিবার বাদী হয়ে মূল মালিক ও ভাড়াটিয়া মালিক দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। আমরা সরেজমিন তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ