শিরোনাম:
চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ   বহু নাটকীয়তার পর সুবর্ণচরে মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেফতার নোয়াখালীতে চাকুরীচ্যুতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সেন্টার ফর চায়না স্টাডিজের সভায় নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট হরমুজে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের আকুতি: ভিসা জটিলতা নিরসনের দাবি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

বহু নাটকীয়তার পর সুবর্ণচরে মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল খায়েরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেফতার করে চরজব্বার থানা পুলিশ।

গ্রেফতারকৃত আবুল খায়ের সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের আবুল বারেকের ছেলে। তিনি স্থানীয় ‘দারুল আরকাম’ ইসলামী মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মোহাম্মদ রহিম বাদী হয়ে প্রধান শিক্ষক আবুল খায়েরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। এরপর নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করে ভুক্তভোগী শিক্ষার্থী। আদালত জবানবন্দির ভিত্তিতে আসামিকে হাজির করার নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, মামলা দায়েরকে কেন্দ্র করে গত ১৮ এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চরজব্বার থানায় আরও একটি মামলা করেন। ভিডিও ফুটেজ পর্যালোচনার পর গত ১৮ এপ্রিল রাতে একই এলাকার নিজাম উদ্দিন জাহাঙ্গীর (৫২) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

৫ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি ছাত্রীর বাড়িতে হামলা চালাচ্ছে। এ সময় পরিবারের সদস্যদের আতঙ্কিত অবস্থায় কান্নাকাটি করতে দেখা যায়। ভিডিওতে হামলাকারীদের মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে হুমকি দিতেও দেখা যায়।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জেলা শহর মাইজদী থেকে আবুল খায়েরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।”

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ