শিরোনাম:
ইতালিতে খুন হওয়া ৩ বাংলাদেশির বাড়িতে এসেছিল উড়ো চিঠি ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত নোয়াখালীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মানবাধিকার পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থার মানববন্ধন ও সমাবেশ নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে নোয়াখালীতে “অধিকার”র র‍্যালি আলোচনা সভা। নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত নোয়াখালীতে ৫ লাখ ৭৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রবেশপত্রে ছবি জালিয়াতি করে কর অঞ্চলের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ, যোগদান করতে এসে আটক শিক্ষা ক্ষেত্রে আমরা কোন বৈষম্য চাই না : শিক্ষামন্ত্রী . নিরাপত্তা চাইলেন সম্পাদক জাবেদ আলম কিরণ নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ

‎সোনাইমুড়ীতে শিক্ষা ও মানবতার এক উজ্জ্বল বিদায় ‎ ‎

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ মে, ২০২৬


মোহাম্মদ উল্যাহ্ ভূঁইয়া:

নোয়াখালীর সোনাইমুড়ী অঞ্চলের শিক্ষা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, কয়েক প্রজন্মের প্রিয় পথপ্রদর্শক নোমান আর নেই।

‎তিনি গতকাল রাত ১১:৩০ মিনিটে সোনাইমুড়ী সেন্ট্রাল হাসপাতালে  হৃদরোগ জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। সোমবার বেলা ১১ টায় সোনাইমুড়ী রেলওয়ে স্ট্রেশন জামে মসজিদে জায়নামায শেষে ওনাকে সোনাইমুড়ীতেই দাফন করা হয়।

‎দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে হাজার হাজার শিক্ষার্থীদের পাঠদান করে গেছেন। অসংখ্য শিক্ষার্থীকে তিনি বিনামূল্যে কিংবা নামমাত্র পারিশ্রমিকে পড়িয়েছেন, যেন কোনো শিক্ষার্থী অর্থাভাবে জ্ঞানের আলো থেকে বঞ্চিত না হয়।শিক্ষা তাঁর কাছে কখনোই ছিল না শুধুমাত্র পেশা; বরং এটি ছিল মানবসেবার এক মহৎ ব্রত।  তাঁর হাত ধরেই বহু শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত। শিক্ষার্থীদের কাছে তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না, ছিলেন একজন অভিভাবক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়ে তিনি প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করেছেন। তাঁর ক্লাসরুম ছিল জ্ঞানের পাশাপাশি নৈতিকতারও এক উজ্জ্বল পাঠশালা।

‎পরিবার সূত্রে জানা যায়, হাতিয়া নিবাসী মাওলানা আবদুল খালিক ও  মোসাম্মৎ জুলেখা খাতুনের ৯ সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ছাত্রজীবন থাকাকালেই ১৯৯০ সালের দিকে তিনি সোনাইমুড়ী পাড়ি জমান। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় তিনি এখানে অতিবাহিত করেন।

‎জায়নামাযে উপস্থিত হয়ে ওনার প্রাক্তন ছাত্র বাবলু জানায়, কেবল পুথিঁগত বিদ্যাই নন তিনি আমাদের নৈতিক শিক্ষায় সমান ভাবে গুরুত্ব দিতেন। তিনি ছিলেন আমাদের জীবনের আলো, যার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।





আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ