শিরোনাম:
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

নোয়াখালীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মানবাধিকার পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থার মানববন্ধন ও সমাবেশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ জুন, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষ্যে মাদকবিরোধী মানববন্ধন ও বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মাদক ও কিশোর গ্যাং এর অত্যাচারের কারণে স্থানীয় অভিভাবকরা আতঙ্কিত রয়েছে।

শুক্রবার বিকেলে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থার উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে মাদক বিরোধী এক বিশাল শোভাযাত্রা সড়ক পদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। এই সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলা শাখার সভাপতি আবদুল মোতালেব আপেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক মোবারক হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মোস্তাফিজুর রহমান পলাশ ও জেলা সহ সভাপতি সার্জেট সাহাবুদ্দিন সহ সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। এজন্য সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মাদকদ্রব্য অবৈধ পাচার রোধে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ