শিরোনাম:
হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি

নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি
২০২৬–২৭ অর্থবছরের বাজেটে আয়কর ব্যবস্থায় আনা পরিবর্তন ও নতুন বিধান নিয়ে নোয়াখালীর চৌমুহনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন বিধান যথাযথভাবে বাস্তবায়ন, করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রাজস্ব আহরণ বাড়াতে কর প্রশাসন ও আয়কর পেশাজীবীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
চৌমুহনী ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ সভায় কর কর্মকর্তা, আইনজীবী ও আয়কর পেশাজীবীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল-নোয়াখালীর কর কমিশনার মো. মিজানুর রহমান।
চৌমুহনী ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী রতন লাল সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুগ্ম কর কমিশনার কৃপাসিন্ধু দাস, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম এবং নোয়াখালী ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

সভা সঞ্চালনা করেন উপকর কমিশনার এনামুল হাছান-আল-নোমান।
বক্তারা বলেন, রাজস্ব আহরণ বৃদ্ধি ও কর পরিপালন নিশ্চিত করার পাশাপাশি আয়কর ব্যবস্থাকে আরও সহজ ও করদাতাবান্ধব করার লক্ষ্যে আইন ও বিধিতে পরিবর্তন আনা হচ্ছে। নতুন বাজেটের বিধান সম্পর্কে করদাতাদের যথাযথভাবে অবহিত করা এবং সেগুলোর বাস্তবায়নে কর প্রশাসন ও পেশাজীবীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

সভায় আয়কর আইন ও নতুন বিধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে করদাতাদের সেবা নিশ্চিত করা এবং কর প্রদানে তাঁদের আগ্রহ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চৌমুহনী ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর কমিশনার মো. মিজানুর রহমান। তিনি নবনির্বাচিত সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় স্থানীয় আইনজীবী, আয়কর পেশাজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ