শিরোনাম:
মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন হাতিয়ায় জেলে পরিবারের মাঝে চাল বিতরণ, পেলেন দুঃস্থ পরিবর্তনও : নোয়াখালীতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীকে সভাপতি করে কমিটি অনুমোদন বিএনপির বাতি-ফ্যান চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা,পরে জিএম কান্ড হাতিয়ায় শুল্ক ফাঁকি দেওয়া ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে কোস্ট গার্ড: আদালত প্রাঙ্গণেই বাদীকে হত্যার হুমকির অভিযোগ ডাক্তার মানসী রানীর টেন্ডার দুর্নীতিতে সরকারি অর্থের গচ্চা : নোয়াখালীতে জেলা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দাদপুরে মানববন্ধন   নোয়াখালীতে পিটিয়ে হত্যা ও প্রবাসীর রহস্যজনক মৃত্যু, আটক ২ ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার

মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন হাতিয়ায় জেলে পরিবারের মাঝে চাল বিতরণ, পেলেন দুঃস্থ পরিবর্তনও :

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

ছায়েদ আহামেদ, হাতিয়া।

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন নোয়াখালীর হাতিয়ায় চরঈশ্বর-চরকিংসহ বিভিন্ন এলাকায় জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে জেলে পরিবারের মাঝে এই চাল বিতরণ করেন উপজেলা মৎস্য দপ্তর। একইসাথে হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিডি চালও বিলি করছে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান’রা।

হাতিয়ার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫ হাজার জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে সরকার কর্তৃক চাল অনুমোদিত হয়। ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা করে এই চাল বিতরণ করা হয়। বিভিন্ন ইউনিয়নে ভিন্ন ভিন্ন সময়ে এই চাল বিতরণের সময় নির্ধারন করা হয়েছে।
বুধবার(২১ অক্টোবর) বেলা ১১টার দিকে চরকিং ইউনিয়নের চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ উপস্থিত থেকে এই চাল বিতরণ করেন। এসময় ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও ট্যাগ অফিসার( উপজেলা সমাজসেবা দপ্তর) উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নে দুঃস্থ ও জেলে পরিবারের মাঝে প্রথম এ চাল বিতরণ উদ্বোধন করেন চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান জানান, মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার । এসময় নদীতে ও সমুদ্রে সকল ধরনের মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা বেকার থাকে। এজন্য সরকার নিবন্ধিত অসহায় জেলেদের সহযোগিতার জন্য এই চাল বিতরণের ব্যবস্থা করেছে। হাতিয়াতে ৩শত ৭৫ মে:টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। যা জনসংখ্যা অনুপাতে বিভিন্ন ইউনিয়নে বিভাজন করে দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার উপস্থিত থেকে তা তদারকি করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ