শিরোনাম:
প্রধান তথ্য কমিশনারের সাথে বাপাজস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত প্রবাসীদের আত্মমর্যাদাসম্পন্ন হিসেবে গড়ার গুরুত্বারোপ, নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসকের মঞ্জুরী কমিশনের কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন নোবিপ্রবির ৩য় সমাবর্তন উপলক্ষে ‘রিলস ও লোগো ডিজাইন কনটেস্ট’-এর আয়োজন নোয়াখালীতে হামলার শিকার হলেন সাংবাদিক সেলিম মিয়া, আটক ১ নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম

প্রধান তথ্য কমিশনারের সাথে বাপাজস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি 

তথ্য কমিশন বাংলাদেশ -এর প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান-এঁর সাথে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)’র নেতৃবৃন্দ বৃহস্পতিবার (৫ নভেম্বর, ২০২৬) তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সংগঠনের সভাপতি ড. মহিউদ্দিন আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক শামসুল আলম শিবলীর নেতৃত্বে সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের তথ্য অধিকার আইন, অবাধ তথ্য প্রবাহ, উচ্চশিক্ষার ক্ষেত্রে তথ্যের প্রয়োগ কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়।

প্রধান তথ্য কমিশনার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের তথ্য বিতরণে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আশ্বাস প্রদান করেন। এ সময় বাপাজসের উপদেষ্টা আবুল কাসেম শিখদার উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে সহসভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খান, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক জাহান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ইফতেখার হোসাইন উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ