শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

সংসার টিকিয়ে রাখার বহু চেষ্টাও করেছেন মাহি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৪ মার্চ, ২০২৪

বিনোদন প্রতিবেদক

স্বামী রকিব সরকারের সঙ্গে কিছুদিন আগেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। বর্তমানে তারা আলাদাই থাকছেন। আর শিগগিরই তারা বিচ্ছেদের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করবেন বলে জানিয়েছেন মাহি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রকিব জানান, গত বছরের জুন থেকে তারা আলাদা থাকছেন। আর তিনি সংসার টিকিয়ে রাখার বহু চেষ্টাও করেছেন।

এর মাঝেই মাহির ইঙ্গিত- রকিবকে আর ফিরে পেতে চান না তিনি। আজ রবিবার মাহি তার ফেসবুকে ভালোবাসা দিবসের পুরোনো একটি রিল শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, সাগরপাড়ে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন রকিব-মাহি। রোমান্টিক সেই মুহূর্তের ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ সিনেমার ‘তুম জো আয়ে জিন্দেগি ম্যায়’ গানটি।

ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আমাদের মাঝে সবকিছু শেষ হয়ে গেছে। আমি তোমাকে ফিরে পেতে চাই না। যদিও এই ভালোবাসা আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত তা স্মৃতি হিসেবে থেকে যাবে।’

এদিকে বিচ্ছেদের বিষয়ে রকিব বলেছেন, ‘মাহির পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে, তা এখন ৯৯ ভাগই বিচ্ছেদের পথে। এক ভাগ নিয়ে আমি আশাবাদী। চেষ্টা করে যাচ্ছি, সংসারটা টিকিয়ে রাখতে। কারণ আমি মাহিকে বিয়ে করি পরিবারের অমতে। বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও তাকে ভালোবেসে বিয়ে করেছি।’

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি ফেসবুকে এক ভিডিওবার্তায় স্বামী রকিব সরকারের সঙ্গে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তর কথা জানান মাহিয়া মাহি। আর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই চিত্রনায়িকা। এটি ছিল দুজনের দ্বিতীয় বিয়ে। তাদের সংসারে ফারিশ নামে এক ছেলে রয়েছে। অন্যদিকে, রকিবের প্রথম সংসারে দুই সন্তান রয়েছে। তাদের নাম সোয়াইব ও সাইয়ারা।

এর আগে, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। বিয়ের পাঁচ বছরের মাথায় ২০২১ সালের ২২ মে ভেঙেছে সেই সংসার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ