শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম বিপ্লব মিয়া ওরফে বিপুল (২২)। রোববার ভোর ৪টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বার মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। বিপুল বুড়িমারী সীমান্তের ধবলসুতি গাটিয়ারভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানান, নিহত বিপুলসহ ৮-১০ জন বাংলাদেশিদের একটি দল ভারতের সীমান্তে ঢুকেছিলেন গরু আনার জন্য। এসময় টহলরত ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলিবর্ষণ করে।

বিপুল বুকে গুলিবিদ্ধ হলে তিনি মাটিতে পড়ে যান। পরে তার সহকর্মীরা গুলিবিদ্ধ বিপুলক বাংলাদেশে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

 

পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘পুলিশ সকালে নিহত বিপুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ