শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে

ছেলের জন্মের ২৪ ঘণ্টা আগে নির্মাণশ্রমিক বাবার মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২০ জুলাই, ২০২৫

 (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার রাজমিস্ত্রি রাশেদের ঘরে ভূমিষ্ঠ হয়েছে নবজাতক। কিন্তু সন্তানের মুখ দেখা হলো না রাশেদের। ছেলের জন্মের মাত্র ২৪ ঘণ্টা আগে ৯তলা ভবন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি। উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের চরলাঙ্গলিয়া গ্রামে এমন বেদনাদায়ক ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম শহরের কোতোয়ালি এলাকায় গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বহুতল ভবন থেকে পড়ে গিয়ে মারা গেছেন রাশেদ (২৪)। একই ঘটনায় সুবর্ণচরের আরও একজন নির্মাণশ্রমিকেরও মৃত্যু হয়। রাশেদের মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টা পর স্ত্রী ছেলেসন্তানের জন্ম দেন। রাশেদের পরিবার জানায়, চার বছরের এটি মেয়ে আছে তাঁর। রাশেদের অনেক ইচ্ছে ছিল এবার ছেলে জন্মালে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। কিন্তু তাঁর সে শখ আর পূরণ হলো না।

শনিবার দুপুরে রাশেদের বাড়িতে গেলে দেখা যায়, শোকাহত পরিবেশে সদ্য ভূমিষ্ঠ নবজাতকে নিয়ে বসে আছেন তাঁর মা। পাশেই বসে কাঁদছে রাশেদের চার বছরের মেয়ে। স্বজনেরা জানান, রাশেদের মৃত্যুতে এই সংসারের সব সুখ চলে গেল। দুই শিশুকে কীভাবে বড় করবেন, সেটাই এখন তাঁর মায়ের চিন্তা।

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘এমন দৃশ্য জীবনে প্রথম দেখলাম। একদিকে নতুন প্রাণের আগমন। অন্যদিকে সেই প্রাণের জন্মদাতার চিরবিদায়। এই যন্ত্রণার ভাষা নেই।’

রাশেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার বলেন, ‘রাশেদ অত্যন্ত পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। তার এ অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। একই পরিবারের ঘরে একসঙ্গে সন্তানের জন্ম আর বাবার জানাজা—এমন ঘটনা আমাদের গ্রামে কখনো ঘটেনি। আমি ব্যক্তিগতভাবে ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার চেষ্টা করব।’ পরিবারটি যেন সরকারি সহায়তা পায়, সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নিহতদের পরিবারের পাশে থাকার জন্য অঙ্গীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ