নয়া সকাল প্রতিবেদ :
নোয়াখালীতে বিশাল এক লাঠি শোডাউনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী জেলা শাখা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার জামে মসজিদ মোড় থেকে বাইক যোগে এ শোডাউন শুরু করেন জেলার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসাইন তুহিন, জেলা আহ্বায়ক পদপ্রার্থী কাজী মাঈন উদ্দিন তানভীর, যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী ইয়াছিন আরাফাত, জেলা সংগঠক মো. হানিফ, ফরহাদ হোসেন, সজিব হোসেন ও শফিকুল আলম প্রমুখ।
প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনটি জেলা জামে মসজিদ মোড় থেকে শুরু হয়ে সোনাপুর জিরো পয়েন্ট অতিক্রম করে মাইজদি বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় জামে মসজিদ মোড়ে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন “লীগ ধর, জেলে ভর”, “রশি লাগলে রশি নে”, “খুনি হাসিনাকে ফাঁসি দে”, “লীগের চামড়া তুলে নেব আমরা”, “তোমার আমার দল কি, এনসিপি, এনসিপি” এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে কাজী মাঈন উদ্দিন তানভীর বলেন, “নোয়াখালীতে এনসিপি এখন আশ্বাসের প্রতীক। যারা অন্যায়, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারাই এনসিপির প্রকৃত কর্মী। আমাদের এই লাঠি শোডাউন অন্যায় ও লীগের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক, ভয় বা আতঙ্কের নয়।”
তিনি আরও বলেন, “আগামী দিনে নোয়াখালীতে আমরা একটি স্বচ্ছ রাজনীতির সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে ত্যাগী ও নিষ্ঠাবান কর্মীরাই নেতৃত্বে থাকবে।