শিরোনাম:
নোয়াখালী পৌরসভায় এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু সাগরে ডুবে যাওয়া ট্রলারের জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে সোনাইমুড়িতে মানববন্ধন নোবিপ্রবিতে ব্যাংকের সিল নকল করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ   বহু নাটকীয়তার পর সুবর্ণচরে মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেফতার নোয়াখালীতে চাকুরীচ্যুতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সেন্টার ফর চায়না স্টাডিজের সভায় নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

সেনবাগে অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৫ লক্ষ টাকা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি
 নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে বালিয়াকান্দি গ্রামে স্হাপিত অবৈধ ইট ভাটা মেসার্স ভাই ভাই ব্রিকস ও ফাতেমা ব্রিকসকে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
এসময় এ্যাসকাভেটর দিয়ে ইট ভাটার কীলন,কাঁচা ইট ভেঙে দেয়া হয় ও ভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়।  ভাই ভাই ব্রিকসের মালিক আকবর হোসেনকে নগদ ২ লক্ষ টাকা ও ফাতেমা ব্রিকসের মালিক আমিরুল ইসলামকে ৩ লক্ষ টাকা নগদ জরিমানা করে আদায় করা হয়।উভয় ইট ভাটাকে পূণরায় চালু না করতে আদেশ প্রদান করেন।
মঙ্গলবার( ২৫ নভেম্বর) সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯)আলোকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, পরিদর্শক মো: মিলন হোসেন, সেনবাগ উপজেলা ফায়ার সার্ভিসের ইউনিট সদস্যরা,সেনবাগ থানা পুলিশ ও নোয়াখালীতে দায়িত্বরত সামরিক বাহিনীর সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ