শিরোনাম:
বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বাংলাদেশের টেকসই উন্নয়নে ওশান গভর্ন্যান্স: সম্ভাবনা, চ্যালেঞ্জ দারিদ্র্যের কাছে হার নয়, ছাত্রদল নেতা রাশেদুল ইসলামের মানবিক উদ্যোগ বিদায় আপসহীন নেত্রী  নোয়াখালী-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা  নোয়াখালীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সততা ও সাফল্যের স্বীকৃতি নোয়াখালীতে তিন সহোদর সিআইপিকে গণসংবর্ধনা চাটখিলে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহতঃগ্রেফতার-২ তারেক রহমানের আগমনে নোয়াখালী থেকে ঢাকায়  বিএনপির লক্ষাধিক নেতাকর্মী সুবর্ণচরের অবৈধ ইট ভাটায় অভিযান, জরিমানা ২ লক্ষ টাকা

নোয়াখালীর আন্ডারচরে ফাঁড়ি থানা স্থাপনের দাবি এলাকাবাসী

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক:

নোয়াখালীর আন্ডারচর ইউনিয়নে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাম্প্রতিক হামলা-অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। এ অবস্থায় আন্ডারচরে স্থায়ী একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে রবিবার বিকেলে বাংলা বাজার এলাকায় এলাকাবাসী এক প্রতিবাদ সমাবেশ করেন। তারা নতুন যোগদান করা নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি)-এর কাছে দ্রুত ফাঁড়ি স্থাপনের দাবি তুলে ধরেন।

সমাবেশে বক্তারা বলেন, হাসান ও মাহফুজের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, জবরদখল ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্প্রতি ব্যবসায়ী হোরন মিয়ার বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা স্থানীয়দের ক্ষোভ বাড়িয়ে তোলে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেন অপর্যাপ্ত পুলিশ টহল এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছাতে না পারার কারণে এমন ঘটনা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ছে। তাই আন্ডারচরে পুলিশের একটি ফাঁড়ি স্থাপন এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন বক্তারা।

সমাবেশে বাংলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক ডা. আলী আহম্মদ রাশেদ, জামায়াতে ইসলামীর যুববিভাগের সেক্রেটারি রাশেদুল ইসলাম ভূঁইয়া, এনসিপির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরানসহ স্থানীয় ব্যবসায়ী এবং গণমানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে তুহিন ইমরান বলেন, “আন্ডারচরকে আইনহীনতার এলাকা বানাতে চায় একটি চক্র। এলাকার শান্তি ফিরিয়ে আনতে হলে এখানে অবিলম্বে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা প্রয়োজন। আমরা নতুন এসপি মহোদয়ের কাছে জোর দাবি জানাই—জনসাধারণের নিরাপত্তার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।”

তিনি আরও বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড আর সহ্য করা হবে না। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।”

সমাবেশ শেষে তুহিন ইমরানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বাংলা বাজার এলাকা প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ