শিরোনাম:
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড পিতাকে মারধর শোকে মৃত্যু, মাকে কারাগারে পাঠিয়ে বাড়িছাড়া করেছে ভাই-বোনদের নোয়াখালীতে পরীক্ষার সময় মাথায় ফ্যান পড়ে আহত শিক্ষার্থী বেগমগঞ্জে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে মাদ্রাসার জায়গা আত্মসাৎের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন।

সুবর্ণচরে বিধবা নারীর ঘরে চোরের হানা, নগদ টাকা ও দলিল লুট

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

 

আবদুল জববার, বিশেষ প্রতিনিধি নোয়াখালী :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবিলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এক অসহায় বিধবা নারীর ঘরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উত্তর কচ্ছপিয়া বান্দেরহাট সংলগ্ন বাবুল সারেং-এর বসতঘরে এ চুরি সংঘটিত হয়।

ক্ষতিগ্রস্ত বিধবা আমেনা বেগম জানান, “গত রাতে আমি ছেলেমেয়েদের নিয়ে পাশের বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সকালে আমার মেয়ে বাড়ির হাঁস-মুরগি ছাড়া জন্য এলে দেখে ঘরের দরজা খোলা। ভিতরে ঢুকে দেখে সব জামাকাপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। আমাকে খবর দিলে আমি এসে পাশের দোকান ও প্রতিবেশীদের ডাক দিই। ঘর তল্লাশি করে দেখি আমার দুই লাখ টাকা এবং বাড়ির দলিলপত্র চুরি হয়েছে।”

তিনি আরও জানান, মেয়ের বিয়ের খরচ ও বসতঘর মেরামতের উদ্দেশ্যে লাকিসের ভিতরে পুরোনো কাপড়ের নিচে টাকা রাখেছিলেন। পরে সেই লাকিসটি পাওয়া যায় পাশের বাড়ি জসিম বদ্দার ঘরের পেছনে।

জসিম বদ্দার বাড়ির পরিবার জানায়, সকালে জামাই বাথরুমে গেলে ঘরের পিছনে লাকিসটি দেখতে পান। তিনি জানানোর পর তারা লাকিস নাড়াচাড়া না করতে নিষেধ করেন এবং দোকানের লোকজনকে ডেকে আনেন। পরে উপস্থিত লোকজন লাকিস খুলে চুরি হওয়া মালামাল শনাক্ত করে ভুক্তভোগীকে ফেরত দেন।

ঘটনাস্থলে দোকান থেকে এসে উপস্থিত ছিলেন—আবদুল কাইয়ুম, মোহাম্মদ সাঈদ আহাম্মদ, আলমগীর হোসেন, জামসেদ, ছালা উদ্দিন, জসিম উদ্দিন, কামাল উদ্দিন, ইউছুপ, জামাল উদ্দিনসহ অনেকে। তারা জানান, ঘরের দরজার শিফ কাটা ছিল এবং ভিতরের সবকিছু এলোমেলো অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ দুলাল মিয়া বলেন, “ফোনে আমাকে বিষয়টি জানানো হয়েছে। আমি জিজ্ঞেস করেছি চোর ধরতে পেরেছে কিনা বা কারো প্রতি সন্দেহ আছে কিনা। তারা জানিয়েছে, এখনো কারও প্রতি সন্দেহ নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ